পাঁচদিনের সরকারি সফরে চেক-স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পাঁচদিনের সরকারি সফরে চেক-স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেস্ক:

 বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে রোববার ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে তিনি দুই দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, সেনাপ্রধানের এ সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement