আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

ডেক্স  নিউজ:

আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশি নাবিককে সফলভাবে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী । শুক্রবার (১০ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নৌবাহিনীর সূত্র অনুযায়ী, ‘এমভি গোল্ড অটাম’ নামের জাহাজটি উত্তর আরব সাগরে হঠাৎ বিপদের সংকেত পাঠালে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে। পাশাপাশি ঘটনাস্থলে পাঠানো হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজপিএনএস হুনাইনঘটনাস্থলে উদ্ধার হওয়া নাবিকদের তাৎক্ষণিক চিকিৎসা, অগ্নিনির্বাপন সহায়তা এবং জাহাজের ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন করা হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর আরব সাগর বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনসহ আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ এই রুটের ওপর নির্ভরশীল। ফলে এ অঞ্চলে যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করতে Pakistan Navy একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে, যেখানে বিপদগ্রস্ত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌকাকে সহায়তা দেওয়া হয়েছে।


Advertisement
Advertisement
Advertisement