মিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

মিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):

মিসরে বাংলাদেশ দূতাবাস, কায়রোতে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপন করা হয়েছে। জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচিত হয়। রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দূতাবাসের সম্মেলনকক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ, নির্যাতিতা মা-বোন, আহত মুক্তিযোদ্ধা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ, সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত ঘৃণ্যতম গণহত্যার বিষয়ে বলেন, এই গণহত্যা ছিলো বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধা শূন্য করার অপপ্রয়াস।

রাষ্ট্রদূত বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রার বিষয়ে আলোকপাত করেন। ‘সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্যকে সামনে রেখে সরকারের অগ্রযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে স্বীয় ভূমিকা যথাযথভাবে পালনের আহ্বান জানান। 

Advertisement
Advertisement
Advertisement