সংবাদ শিরোনাম

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৬, আহত শতাধিক! জাতীয় মহাসড়কে শোকের ছায়া

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৬, আহত শতাধিক! জাতীয় মহাসড়কে শোকের ছায়া

শাহানুর রোমেন | ব্রাজিল প্রতিনিধি

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের মারিলিয়া শহরের নিকটবর্তী BR-153 মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দূরপাল্লার যাত্রীবাহী বাসটি উত্তর-পূর্বাঞ্চলের মারানহাও থেকে দক্ষিণের সান্তা কাতারিনা-এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে বাসটির একটি পেছনের টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। উদ্ধারকর্মীরা ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় প্রশাসন মহাসড়কে যানবাহনের ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে।