এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চারদিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা
ডেক্স নিউজ:
দেশে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে আকস্মিক ঘাটতি দেখা দেওয়ায় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) রাত থেকে এ পরিস্থিতি শুরু হয়েছে।
এ বিষয়ে Titas Gas
Transmission and Distribution PLC এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি আমদানিতে সাময়িক
সংকটের কারণে গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহকই
কমবেশি ভোগান্তির মুখে পড়তে পারেন।
ঢাকা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় তিতাসের গ্যাস
বিতরণ নেটওয়ার্কের আওতায় থাকা বিপুল সংখ্যক গ্রাহক এ পরিস্থিতির প্রভাব অনুভব করবেন।
বিশেষ করে বাসাবাড়ির রান্নার কাজ থেকে শুরু করে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমেও
গ্যাসের স্বল্পচাপের প্রভাব পড়তে পারে।
সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের যে অসুবিধা
হবে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক
করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।