আশুরার চেতনায় ন্যায় ও সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান; মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণেও অঙ্গীকার পুনর্ব্যক্ত

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন   |   জাতীয়

আশুরার চেতনায় ন্যায় ও সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান; মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণেও অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঢাকা, ২৫ জুন:

পবিত্র আশুরা উপলক্ষ্যে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কারবালার শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা সত্য, ন্যায়, ত্যাগ ও মানবিক মূল্যবোধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পবিত্র আশুরা কেবল শোকের দিন নয়, বরং এটি সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। কারবালার ঘটনা যুগে যুগে মানুষকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে আসছে। তিনি বলেন, হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবতার জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, সহমর্মিতা, ন্যায়বিচার ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।

অন্যদিকে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য গভীর তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, আশুরার শাশ্বত শিক্ষা অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে।

এদিকে, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদককে বৈশ্বিক নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ ও যুবসমাজ দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান শক্তি। তবে অবৈধ মাদকের বিস্তার এই সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দিবস উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা

Advertisement
Advertisement
Advertisement