বাংলাদেশ-চীনের গণমাধ্যম সহযোগিতায় নতুন অধ্যায়, বেইজিংয়ে চার সমঝোতা স্মারক স্বাক্ষর

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ-চীনের গণমাধ্যম সহযোগিতায় নতুন অধ্যায়, বেইজিংয়ে চার সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২৫ জুন:

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বেইজিংয়ের Great Hall of the People-এ আয়োজিত অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Xinhua News Agency এবং China Media Group-এর প্রতিনিধিদের সঙ্গে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময় জোরদার, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা, গ্লোবাল সাউথভুক্ত দেশের গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা পরিচালনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সম্প্রচার খাতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি তথ্য ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Advertisement
Advertisement
Advertisement