রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
রিপোর্টার:
সালিশ বৈঠকে ছুরিকাঘাতে সেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) খুন হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃ/ত ঘোষণা করেন।
বিল্লালের ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানিয়েছেন, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে তাঁকে মারধর করে। পরে তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন।
রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মা/রা/মা/রির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল।
স্বজনেরা জানান, বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু সিমেন্টের ব্যাবসা রয়েছে তার।