চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
দীর্ঘ
পাঁচ মাসের বেশি সময় বিদেশে
চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার
(২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক
উপদেষ্টা মির্জা আব্বাস।
দলীয়
সূত্র জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে
তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিএনপির
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি
নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা
আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই
সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের
পরামর্শ অনুযায়ীই তাকে দেশে ফেরানো
হচ্ছে।
এর
আগে গত ১১ মার্চ
ইফতারের সময় পানি পান
করতে গিয়ে হঠাৎ অসুস্থ
হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে ওই রাতেই
তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক
অবস্থার অবনতি হলে ১৫ মার্চ
এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে
নেওয়া হয়। সেখানে কিছুদিন
চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার
জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর
করা হয়। দুই দেশে
দীর্ঘ সময় চিকিৎসা ও
পর্যবেক্ষণের পর অবশেষে দেশে
ফিরছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে
সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।