ক্যাশলেস নয়া বাজার: ডিজিটাল লেনদেনে পূবালী ব্যাংক পিএলসি-এর নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর বিশেষ উদ্যোগ—"ক্যাশলেস নয়া বাজার"।
আজ নয়া বাজার শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি-এর মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণের অঞ্চলপ্রধান জনাব মোঃ রফিকুল ইসলাম। 'বাংলা কিউ আর' (Bangla QR) ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসায়িক লেনদেনকে আরও আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যেই এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নয়া বাজার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মনিম, সভাপতি, নয়া বাজার ঢেউ টিন ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দরা।
এছাড়া,পূবালী ব্যাংক পিএলসি-এর ঢাকা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শাখার সম্মানিত ব্যবস্থাপকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গ্রাহকদের দ্রুত, নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে পূবালী ব্যাংক পিএলসি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।