মিরপুর ও তেজগাঁওয়ে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসির টিম
অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুর-১০ ও তেজগাঁও এলাকায়
বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার
দুপুরে পৃথক দুটি স্থান থেকে এমন খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার
টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার শামসুল হক
জানান, একই সময়ে মিরপুর ও তেজগাঁওয়ে বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য এসেছে। খবর পাওয়ার
পর সিটিটিসির টিম দুটি ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ
কমিশনার মোস্তাক সরকার জানান, কিছুক্ষণ আগে তারা এ বিষয়ে তথ্য পেয়েছেন। পরে
সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।
উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক বা আইইডি
(ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষা
শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।