চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের নতুন আমীর গোলাম কবির
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার নতুন আমীর হিসেবে শপথ নিয়েছেন সহকারী অধ্যাপক মো. গোলাম কবির।
সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী।
শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মোহা. মোখলেশুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি ও অভ্যন্তরীণ নির্বাচন বিভাগের পরিচালক মুহা. আমানুল্লাহ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে সদর উপজেলা জামায়াতের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।