নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রাজশাহী

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ডাকবাংলো চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ জনসভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।