রাজধানীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮২ নেতাকর্মী গ্রেপ্তার

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন   |   মহানগর

রাজধানীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮২ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার: 

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৮২ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পৃথক স্থান থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement