সাংসদ আলি আজগার লবীকে এমইউজের ফুলেল শুভেচ্ছা
খুলনা ব্যুরো :
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা-এর পক্ষ থেকে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আজগার লবী-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার ২০ মে সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও এমইউজে সদস্য সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক ও এমইউজে সদস্য বেলাল হোসেন সজলসহ ফকির শহিদুল ইসলাম, মোঃ রাজু আহমেদ, নুরুল আমিন, সৈয়দ রানা কবির প্রমুখ।