সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণে জেলার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।
ব্র্যাকের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুব হাসান এর সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, আশাশুনি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম,সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সোহেল রানা সহ আরো অনেকে।
প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে ১০০ জন দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুগ্ধ সামগ্রী রাখার জন্য ১টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।