খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   খুলনা

খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দৌলতপুরের দেয়ানায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ দিনব্যাপী এ ক্যাম্প আয়োজন করা হয়।

আয়োজিত এ ক্যাম্পে মোট ২৫২টি গৃহপালিত পশু-পাখি ও পোষা প্রাণীর চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও কৃমিমুক্তকরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি কৃষকদের মধ্যে বিনামূল্যে রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ নাজমুল আহসান। তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোলেমা আক্তার শান্তার তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে ভেটেরিনারি ইন্টার্ন ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় গরু ও ছাগলের জন্য এফএমডি ও পিপিআর, কুকুর-বিড়ালেরn জন্য র‍্যাবিস ও ফ্লু এবং মুরগির জন্য রানিক্ষেত রোগের টিকা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় খামারিরা।

Advertisement
Advertisement
Advertisement