মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুন পারভেজ

 প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন   |   রাজশাহী

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুন পারভেজ

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুন পারভেজ বলেছেন, বিএনপির সরকার গঠন করলেও সকল আসনে নির্বাচিত হয়নি। কিন্তু সকল আসনেই উন্নয়ন করা হবে। মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিরোধীদল নির্বাচনের আগে বলেছিল, বিএনপি রাষ্ট্র গঠন করতে পারবে না। ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে। এখন সেই বিরোধীদলের জামায়াতের এমপিরা উন্নয়নের জন্য মন্ত্রীদের সাথে ছবি তুলছেন, আবেদন দিচ্ছেন। কিন্তু আবেদনের সাথে সাথে ধন্যবাদও দেয়া উচিত। তিনি আরও বলেন, লুটেরা, চাঁদাবাজি ও দালালী করে মানুষের নায্যতা কেড়ে নিতে চাই, তাদের শিবগঞ্জের মাঠিতে ঠাঁই হবে না। পদ্মার নদী ভাঙন রোধের পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, এখানে আম ছাড়া অর্থকারী ফসল কিছু নেই। ফলে তরুণ ও যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দেন। তৃণমূল নারীদের যথাযথ মূল্যায়ন করে দলের সাথে যুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম ও শিবগঞ্জ  পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ অন্যরা। 





Advertisement
Advertisement
Advertisement