সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০১জন মাদক ব্যবসায়ী ও ০৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট আটক ০৫ জন এবং উদ্ধার ১৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

 প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে ০১জন মাদক ব্যবসায়ী ও ০৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট আটক ০৫ জন এবং উদ্ধার ১৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া:

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে থানার মাদক বিরোধী অভিযান পার্টি কর্ণিবাড়ী ইউনিয়ন এলাকা থেকে ১৩পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মৃত কাশেম প্রামানিক, সাং- নান্দিনার চর (দশপাড়া), সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ০২। জোসনা মিয়া (৩০), পিতা- চান মিয়া, ০৩। সুজন (৪৩), পিতা- ছোবান, সাং- চর শোনপঁচা, ০৪। বুলি, স্বামী- আবুল কালাম, সাং-হরিণা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া গণকে এবং নিয়মিত মামলার অভিযুক্ত ০৫। মোঃ মোস্তফা মন্ডল (৪৫) (সাবেক মেম্বর), পিতা- মোঃ শাহা আলী, মাতা- মোছাঃ শাজেদা বেগম, সাং- চর আতামারী ০৮ নং ওয়ার্ড, ইউপি- ০৫ নং জোড়খালী, থানা-মাদারগঞ্জ, জেলা- জামালপুরকে আটক করে থানায় নিয়ে এলে মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক সকলকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 

সম্মানিত এলাকাবাসী, সারিয়াকান্দি থানা পুলিশ নিয়মিত ভাবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু থানা এলাকার পরিধি ও বিশাল জনসংখ্যার বিপরীতে থানার জনবল অপ্রতুল ও সংকট থাকায় বর্তমান জনবল দিয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও তদন্তসহ পুলিশের নানাবিধ কাজ সম্পাদন করার কারনে আপনাদের কাঙ্খিত সেবা পরিপূর্ণ ভাবে প্রদান করা কঠিন ও দুরূহ হয়ে পড়েছে। এমতাবস্থায়, আপনাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অপরাধ ও অপরাধী সংক্রান্তে তথ্য প্রদান করার এবং সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ ও বন্ধ করতে এলাকা ভিত্তিক সমন্বিত ভাবে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনাদের সহায়তা ব্যতিত থানা পুলিশের পক্ষে অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা অসম্ভব। উল্লেখ্য যে, আপনাদের প্রদত্ত তথ্যের সুরক্ষা নিশ্চিতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement