১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী

১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

 মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক শেষে টন প্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলার নির্ধারন করা হয়।

সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী জুম মিটিং শেষের সন্ধ্যায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং মঙ্গলবার সকাল থেকে পাথর আমদানি পুনরায় শুরু করার বিষয়ে উভয় দেশের আমদানিকারকরা একমত হয়। 

বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, সভায় প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের ফলে মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি কার্যক্রম শুরু হয়। 

এর আগে গত ৩০ এপ্রিল থেকে ভারত হঠাৎ করেই ১৩ ডলার থেকে ১৫ ডলার অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়িয়ে দিলে বাংলাদেশী ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ করে দেন।




Advertisement
Advertisement
Advertisement