নাচোলে সাংবাদিকদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়: মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে সাংবাদিকদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়: মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। 

সোমবার ১৮ মে  বিকেলে উপজেলা মিনি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।​মতবিনিময় সভায় যোগদানের পূর্বে বিভাগীয় কমিশনার দুপুরে নাচোলের রাওতাড়ায় অবস্থিত ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। সেখানে তিনি সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে খোঁজখবর নেন।

​উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নাচোলের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় শীর্ষক উম্মুক্ত আলোচনা করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ বলেন,  উপজেলাকে সম্পূর্ণ মাদক ও দুর্নীতিমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। ​চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারি দপ্তরগুলো যাতে স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যের সাথে উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি রাজশাহী রেঞ্জ, মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি। ডিজিএফ আই ​লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার খান পিএসসি জিএস। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ​আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। পুলিশ সুপার ​গৌতম কুমার বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ​ফয়সাল রায়হান । নাচোল থানার অফিসার ইনচার্জ ​সুকোমল চন্দ্র দেবনাথ।

​এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নাচোলে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বিভাগীয় কমিশনার সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।


Advertisement
Advertisement
Advertisement