গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি এই স্লোগানে গাইবান্ধা জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ১৮/০৫/২০২৬খ্রি: গাইবান্ধা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ জসিম উদ্দীন,পুলিশ সুপার-গাইবান্ধা পক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত,মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।গাইবান্ধা জেলা হতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৫ জন।পরবর্তীতে পুলিশ সুপার জসিম উদ্দিন জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যসহ গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।অনলাইনে আবেদনকারীর সংখ্যা -৩৯৪২ জন
শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্য- ৪৫৩ জন
লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী সংখ্যা- ৪৫২ জন ,লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সংখ্যা- ৭১ জন ,মনস্তাত্বিক পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা -৭১জন ,চুড়ান্ত মেধা - ৪৫ জন অপেক্ষমান আছে- ০৯ জন প্রার্থী।