সুন্দরগঞ্জের বেলকা মজিদপাড়া স্কুলে ৫ আগষ্ট উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ আগষ্ট উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. জালাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. রুমি সরকার, মো. মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার, শিক্ষার্থী আখি আকতার, মারজানা আকতার, সুমায়া আকতার প্রমুখ।এর আগে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃষ্টি বাদল উপেক্ষা করে শিক্ষার্থীদের উপস্থিতির কমতি ছিল না।