সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

রংপুর

সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত

'শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টায় দীপ্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি সুন্দরগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। সভায় শিক্ষকতার মর্যাদা রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এবং উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা কর্মকর্তা হযরত বেলাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষক নেতা বাবুল আহমেদ, শহিদুল ইসলাম মঞ্জু, মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, একরামুল হক, গোফ্ফার মোল্লা ও নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুন্দরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান আকন্দ সহ স্থানীয় শিক্ষক ও সুধীবৃন্দ অংশ নেন।

আরো পড়ুন----গাইবান্ধায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন