হাটহাজারীতে গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৪টি নতুন ঘর

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী (চট্টগ্রাম)
২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জাতীয়

হাটহাজারীতে গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৪টি নতুন ঘর

চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধাবঞ্চিত ও গৃহহীন পরিবারের আবাসন নিশ্চিত করতে চারটি নতুন ঘর বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে বরাদ্দ দেওয়া ঘরের সঙ্গে নিজের ব্যক্তিগত অর্থায়নে আরও একটি ঘর যুক্ত করে মোট চারটি ঘর পরিবারের হাতে তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকার অসহায় পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এ উদ্যোগের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোর নিরাপদ আবাসনের ব্যবস্থা ও জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার প্রত্যাশা করা হচ্ছে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।