গাইবান্ধায় উন্নয়ন বৈষম্য দূর করে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে গাইবান্ধা বিএনপি নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেছেন,এসময় উপস্থিত ছিলেন,অধ্যাপক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক,বিএনপি কেন্দ্রীয় কমিটি,দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা বিএনপির ও জেলা পরিষদের প্রশাসক,অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক,মাহামুদুর নবী টুটুল,গাইবান্ধা পৌর বিএনপির সভাপতি,শহিদুল ইসলাম শহিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক,মোস্তাক আহমেদ,গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি,রাগীব হাসান,গাইবান্ধা জেলা ছাত্রদলের,আহ্বায়ক, শাহীন আহমেদ,সাধারণ সম্পাদক,ওয়ালিদ শাকিল,গাইবান্ধা জেলা কৃষক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত)মাহাফুজার রহমান রানা,সাধারণ সম্পাদক,আনিসুজ্জামান খান লোহানী (তুষার)এস এম হুন্নান হক্কানি,সাধারণ সম্পাদক,গাইবান্ধা জেলা শ্রমিক দল।মাহামুদ প্রামানিক,যুগ্ম সাধারণ সম্পাদক,অধ্যাপক ডা:জিয়াউল হক জিয়া, সহসভাপতি,গাইবান্ধা জেলা বিএনপি।গাইবান্ধা জেলা বিএনপি,সদস্য সচিব,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সহ বিভিন্ন উপজেলা বিএনপি ও সহযোগী,অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে দুপুর,সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী,মীর শাহে আলম,বলেন গত সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে। তবে বিগত সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ,গ্যাস ও জ্বালানি সংকট বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ সংকটের কারণে সংসদে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।তিনি বলেন,দেশের বিদ্যুৎ,গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
মীর শাহে আলম বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এর ফলে গাইবান্ধা উন্নয়নবঞ্চিত ও অবহেলিত জেলা হিসেবে রয়ে গেছে।বর্তমান সরকার সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর।বক্তব্যে তিনি দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন,দলের নাম ভাঙ্গীয়ে কেউ যাতে কোন প্রকার অপকর্মে লিপ্ত হতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে,আর সেটা হয় তাহলে সাথে সাথে কঠিন ব্যবস্থা গ্রহনে জেলা নেতৃবৃন্দের প্রতি নির্দেশ প্রদান করেন,তিনি বলেন দেশেকে নিয়ে আবারো নতুন করে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে,সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন,যাতে করে কোন পলাতক ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও দেশ বিরোধী কোন অপশক্তি মাথা চারা দিতে না পারে,আর দেওয়ার চেষ্টা করলে সাথে দাঁত ভাংগা জবাব দিতে হবে।