সংবাদ শিরোনাম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সিরাজুল ইসলাম ফুল

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন   |   রাজশাহী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সিরাজুল ইসলাম ফুল

মো. রাকিব হাসান (সারিয়াকান্দি): 

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বালুয়াহাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সিরাজুল ইসলাম ফুল।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মো. সিরাজুল ইসলাম ফুল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার কথা জানতে পেরে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামালের ক্ষয়ক্ষতি হয়। হঠাৎ এমন ঘটনায় পরিবারগুলো বর্তমানে দুর্ভোগের মধ্যে রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পাশে দাঁড়ানোর জন্য মো. সিরাজুল ইসলাম ফুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।