সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ-সিরাপ ও কথিত গান পাউডার উদ্ধার আটক ১

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ-সিরাপ ও কথিত গান পাউডার উদ্ধার আটক ১

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও কথিত গান পাউডারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আব্দুল জলিল (৬৪)। তিনি ওই এলাকার মৃত বেলাল উদ্দীনের ছেলে। ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবির একটি দল অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে।

পরে তার দেখানো স্থান থেকে চার বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত , প্রায় দুই কেজি দানাদার পদার্থ (কথিত গান পাউডার) এবং একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা মোটরসাইকেলটি মাদক ও কথিত গান পাউডার ব্যবসায় ব্যবহৃত হতো।

এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল জলিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।