সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমান (বামে) এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী Sheikh Abdullah bin Zayed Al Nahyan (ডানো)

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী Sheikh Abdullah bin Zayed Al Nahyan-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউএই মিশনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারিত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী দু’দেশের বিদ্যমান সম্পর্ককে আরো বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।