সংবাদ শিরোনাম

প্রাথমিক সহকারী শিক্ষকদের পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন   |   জাতীয়

প্রাথমিক সহকারী শিক্ষকদের পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫

ঢাকা, ২৬ সেপ্টেম্বর:
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে, তাদের বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
এতে আরো বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ কারণে নিয়োগপত্র প্রাপ্তিতে কিছুটা সময় লাগতে পারে।