সংবাদ শিরোনাম

শিবগঞ্জ সীমান্তে চার ভারতীয় মোবাইলসহ যুবক আটক

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে চার ভারতীয় মোবাইলসহ যুবক আটক শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইলসহ যুবক আটক ছবি -নিজস্ব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় মোবাইল ফোনসহ মোঃ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের একটি সেতুর কাছে এ অভিযান পরিচালনা করা হয়। আটক রবিউল ইসলাম নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নলডুবী এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় রবিউল ইসলামকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আরো জানতে ---

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি