সংবাদ শিরোনাম

প্রয়াত উপসচিব আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন   |   জাতীয়

প্রয়াত উপসচিব আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর):  

স্থানীয় সরকার বিভাগের প্রয়াত উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনায় আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রয়াত আশরাফুল আফসারের স্মৃতিচারণ করে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, তিনি একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা সহকর্মীরা দীর্ঘদিন স্মরণে রাখবেন করবেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আশরাফুল আফসারের অকাল মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্ব পালনে আন্তরিক ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

 দোয়া ও মোনাজাতে মরহুম আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয় |