প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান (বামে) এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী Faisal bin Farhan bin Abdullah Al Saud (ডানে)নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক
সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী Faisal bin Farhan bin Abdullah Al Saud-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের UN
Bilateral Booth (GAL-7)-এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ
সম্পর্ক আরো জোরদারসহ দ্বিপক্ষীয়
সহযোগিতা, বাণিজ্য
ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ
সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে বাংলাদেশে সৌদি
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরো
এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।