চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি -নিজস্বচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক-সাঈদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনের পড়াশোনায় আরও উৎসাহ জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সম্মানিত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবে|
আরো জানুন ----