সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আটক ১

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আটক ১

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্:
চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে ইদুল আলীকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ৪ থেকে ৫ জন সহযোগির তথ্য মিলেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।