সংবাদ শিরোনাম

অবসরেও সম্মান, চাঁপাইনবাবগঞ্জে দুই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন   |   রাজশাহী

অবসরেও সম্মান, চাঁপাইনবাবগঞ্জে দুই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ কর্মজীবন শেষে অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের দুই সদস্যকে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এএসআই (নিরস্ত্র) মোঃ নজিবুর রহমান ও কনস্টেবল/৩৮৬ মোঃ ফিরোজ কবিরের হাতে এ চেক তুলে দেওয়া হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পক্ষে চেক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম।


চেক প্রদানকালে দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য দুই পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সেবায় তাঁদের অবদানের কথা স্মরণ করে অবসর-পরবর্তী জীবনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

জেলা পুলিশ জানায়, বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালন শেষে তাঁদের সম্মানজনক বিদায় নিশ্চিত করাও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন---চাঁপাইনবাবগঞ্জে পাইলট প্রকল্প