কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বরিশাল

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে কলাপাড়া থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকন ও পুলিশ সদস্য মো. রাসেল খান উপস্থিত ছিলেন। অভিযানকালে দুই যুবককে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন----কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়