সংবাদ শিরোনাম

নাচোলে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন নাচোলে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিল্প, কৃষি ও সেবাসহ দেশের প্রতিটি খাতে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সারাদেশের ন্যায় নাচোল উপজেলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ও লক্ষ্য ছিল সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। 

​দিবসটি উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর শুক্রবার পরিষদ মিলনায়তনে ইউএনও প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে নকশা ও কারখানা উন্নয়ন কেন্দ্র (এনপিও) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ইউএনও প্রিয়াংকা দাস বলেন, “বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে হলে আমাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে হবে। সম্পদের অপচয় কমিয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলেই জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”

দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর জামায়াতের ৭নং ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও সুধী জন।

​এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। বক্তারা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, উন্নত কাজের পরিবেশ নিশ্চিতকরণ এবং গুণগত মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া চালু রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন----শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত