সংবাদ শিরোনাম

গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   রাজশাহী

গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের একটি আমবাগানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক ধুলাউড়ি এলাকার মৃত আইনাল হকের ছেলে।পুলিশ জানায়, গোমস্তাপুর থানার এসআই সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এনামুল হককে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।