সুন্দরগঞ্জে পল্লী প্রাণী সেবা দান কারী ফোরামের নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সুন্দরগঞ্জ উপজেলা পল্লী সেবা দান কারী ফোরামের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,০১/০৮/২০২৬খ্রি:বিকাল ৫ ঘটিকায়,হাবলুর মোড় অস্থায়ী কার্যালয়ে,মো:আনোয়ার হোসেন,নবনির্বাচিত সভাপতি,পল্লী সেবা দান কারী ফোরাম,সুন্দরগঞ্জ উপজেলা এর সভাপতিত্বে,
প্রধান অতিথি-আলহাজ্ব মোজাহারুল ইসলাম চেয়ারম্যান ১১ নং হরিপুর ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি,গাইবান্ধা জেলা বিএনপি।বিশেষ অতিথি,ইফতেখার হোসেন পপেল,চেয়ারম্যান বিআরডিবি সুন্দরগঞ্জ,যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর বিএনপি,নাহমুদুল হক রাসেল,যুগ্ন আহবায়ক,(স্বাক্ষর ক্ষমতা) সুন্দরগঞ্জ পৌর বিএনপি।সঞ্চালনায়,মো:রাজু মিয়া,পল্লী সেবা দান কারী ফোরাম সুন্দরগঞ্জ উপজেলা,উপস্থিত ছিলেন মো:মোশাররফ হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,৫ নং দহবন্দ ইউনিয়ন বিএনপি।মো:আনোয়ারুল ইসলাম,আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর যুবদল।প্রধান অতিথি বক্তব্যে মোজাহারুল ইসলাম,চেয়ারম্যান প্রথমে নবগঠিত কমিটি কে স্বাগত ও অভিনন্দন জানায়,তিনি বলেন আপনারা যারা পল্লী চিকিৎসক তাদের উদ্দেশ্যে আমি একটা কথায় বলবো,আপনারা পল্লী চিকিৎসা সেবা দিতে কোন প্রকার অবহেলা করবেন না।আপনাদের কারনে যেন কোন পশু চিকিৎসার অভাবে মৃত্যু বরণ না করে,যখনেই আপনারা কোন দূর্ঘটনার খবর পাবেন সাথে সাথে চিকিৎসা সেবা দিতে ছুটে চলে যাবেন,সঠিক চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলবেন,তাহলেই আপনাদের সেবার মান বৃদ্ধি পাবে।চিকিৎসা সেবা দিতে গিয়ে কারো সাথে খারাপ আচরণ করবেন না,তাহলে আপনাদের নাম সুনাম চারপাশে শরীয়ে পড়বে।