ঝিলিম ইউনিয়নে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
অননুমোদিতভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করার সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নামবিহীন একটি কারখানায় পুরাতন ব্যাটারি পুরিয়ে এসিড ও সীসা তৈরির প্রমাণ পাওয়া যায় যা উক্ত এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিষাক্ত করে তুলেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম পরিচালনা করায় আবুল কাশেম নামে একজন ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।