কোরবানির ঈদ সামনে রেখে কামারদের ব্যস্ততা, তবে দোকানদারীদের বেচাকেনা নেই

 প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী

কোরবানির ঈদ সামনে রেখে কামারদের ব্যস্ততা, তবে  দোকানদারীদের বেচাকেনা নেই

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা এলাকায় কামারপল্লিতে বেড়েছে কাজের ব্যস্ততা। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি ও বটি তৈরিতে দিন-রাত কাজ করছেন কামাররা। তবে ব্যস্ততা থাকলেও আগের তুলনায় বেচাকেনা কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

স্থানীয় কামার শিল্পী দিলীপ কুমার জানান, প্রতিবছর ঈদের আগে তাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। এবারও তারা বিভিন্ন ধরনের কোরবানির সরঞ্জাম তৈরি করছেন। কিন্তু বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। কাঁচামালের দাম বৃদ্ধি পেলেও সেই অনুযায়ী বিক্রি না হওয়ায় লাভের পরিবর্তে লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, “আগে ঈদের সময় অনেক মানুষ নতুন দা-ছুরি কিনতেন। এখন অনেকে পুরোনো জিনিস ধার দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন। ফলে বিক্রি কম হচ্ছে। তারপরও আমরা আশা করছি ঈদের আগ মুহূর্তে বেচাকেনা কিছুটা বাড়বে।”

স্থানীয় কয়েকজন কামার জানান, লোহা, কয়লা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। তবুও ক্রেতাদের কথা বিবেচনা করে তারা তুলনামূলক কম লাভে পণ্য বিক্রি করছেন।

ঈদকে কেন্দ্র করে বড় ইন্দারা এলাকার কামারপল্লিতে এখনো হাতুড়ির টুংটাং শব্দ শোনা গেলেও ব্যবসায় মন্দাভাব থাকায় দুশ্চিন্তায় রয়েছেন এ পেশার সঙ্গে জড়িত 




Advertisement
Advertisement
Advertisement