চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

মোঃ আশরাফুল ইসলাম :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

ওসি বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোন ঘটনা আছে তা নিশ্চিত নয়। মরদেহের ময়না তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে। তবে ইমন দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

ওসি বলেন, এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৫ টা) পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement