সংবাদ শিরোনাম

ফুলতলায় অবৈধ ৩৪০০ লিটার জ্বালানী তেল উদ্ধার

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন   |   খুলনা

ফুলতলায় অবৈধ ৩৪০০ লিটার জ্বালানী তেল উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) অভিযান চালিয়ে ৩২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে।

অভিযানকালে ধরা পড়েছে ‘একতা ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ আসাদুর রহমান। তিনি মেহেরপুরের এক ব্যবসায়ীকে বেশি দামে জ্বালানি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়।

এনএসআই কর্মকর্তারা জানান, তাদের তৎপরতা ও দ্রুত পদক্ষেপের কারণে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুত ধরা সম্ভব হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।