বাগেরহাটে গাঁজা সেবনের দায়ে যুবকের অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন   |   খুলনা

বাগেরহাটে গাঁজা সেবনের দায়ে যুবকের অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান

খুলনা ব্যুরো :

বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ যৌথ (টাস্ক ফোর্স) অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ জুন) বিকেল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাট, জেলা প্রশাসন এবং বাগেরহাট সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকার মো. শহিদুল ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গাঁজা সেবন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পরিদর্শক এস এম জাফরুল আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Advertisement
Advertisement
Advertisement