জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন   |   রাজশাহী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশ নেন।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. মনিরুজ্জামান, মো. মাহবুবুল আলম জন, সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন এবং সমাজসেবক ইসরাইল হোসেন সেন্টু। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 'মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ (এলএইএসই) প্রকল্প'-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement