চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই চেষ্টা চালায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। ফলে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে আটকা পড়েন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কঠোর তৎপরতায় এই পুশ ইন প্রতিহত করা সম্ভব হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, বেলা ১২ টার পরে ভারতীয় সীমান্তরক্ষী  রক্ষী বাহিনী  বিএসএফ তাদের ফিরিয়ে নেন। 

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ শূন্যরেখায় আটকে থাকা ওই ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।



Advertisement
Advertisement
Advertisement