সুন্দরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও নগত অর্থ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাদক কে জিরো টলারেন্স নামিয়ে নিয়ে আসার লক্ষ,সারাদেশে বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।তারেই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো:জসিম উদ্দিন এর নির্দেশ মোতাবেক,সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানউল্লাহ,সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম দিয়ে মাদক বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিল,তারেই ধারাবাহিকতায়।গত ইং ২৯/০৬/২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১২ টা ৩৫ মিনিটের সময় অফিসার ইনচার্জ,সুন্দরগঞ্জ থানা,শাহীন মোহাম্মদ আমানউল্লাহ গাইবান্ধার নেতৃত্ত্বে এস.আই(নিঃ)/মোঃমোবারক আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা,এলাকায়,মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানাধীন ৯নং ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিন মরুয়াদহ ধাপাচিলা বাজার সংলগ্ন ধৃত আসামী মোঃ ফিরোজ কবির নিরব (১৮) এর পিতা পলাতক আসামী মোঃ আঙ্গুর মিয়া (৩৮) এর বসতবাড়ীর পূর্ব দিক খড়ির ঘরের দক্ষিন পার্শ্বে পুরাতন কাঠের রেকের উপর হইতে, সাদা পলিথিনে বিশেষ ভাবে মোড়ানো ৫২ (বায়ান্ন) পিচ হালকা গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২৭,৪৩০/- (সাতাশ হাজার চারশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফিরোজ কবির নিরব (১৮), পিতা-মোঃ আঙ্গুর মিয়া,ও পলাতক আসামী ২।মোঃ আঙ্গুর মিয়া (৩৮),পিতা-মৃত ফজলার রহমান,৩। মোছাঃ তহমিনা বেগম (২৮),পিতা-মোঃ ফরিজল, স্বামী-মোঃ আঙ্গুর মিয়া,৪।মোছাঃ ফেন্সি বেগম (৩৫),পিতা-মোঃ মেহের জামান,স্বামী-মোঃ আঙ্গুর মিয়া,সর্বসাং-দক্ষিন মরুয়াদহ ধাপাচিলা বাজার সংলগ্ন,থানা-সুন্দরগঞ্জ,জেলা-গাইবান্ধাদের বিরুদ্ধে গাইবান্ধা এর সুন্দরগঞ্জ থানার এফ আই আর নং-৪৭, তারিখ-২৯ জুন, ২০২৬ খ্রি; জিআর নং-২১১/২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৩৮/৪১ রুজু করা হয়। অফিসার ইনচার্জ,শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন,মাদক সহ সব ধরনের অপরাধ দমনে সুন্দরগঞ্জ থানা পুলিশ সব সময় প্রস্তুত।মাদক কারবারির কোন ছার নাই,তিনি আরো বলেন আমার পরিস্কার কথা,মাদকের সাথে জরিত কারো সাথে আপোষ করবো না সে যেই হউক,আমি যত দিন সুন্দরগঞ্জ থানায় দায়িত্বে থাকবো মাদক নির্মূলে কাজ করে যাবো।আপনারা আমাকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।