সাতক্ষীরায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন   |   রংপুর

সাতক্ষীরায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত উইনকোরেক্স (Wincerex) সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশের একটি পুকুরসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিরা হিন্দুপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. শামীম হোসেন (৩২) এবং লাল চন্দ্রপুর গ্রামের আজগার শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (২৮)। তারা উভয়েই পাটকেলঘাটা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৪ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement