গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতা খুন আটক -১
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধ:
সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী (২২) নামে ছাত্রশিবির নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও একজন।রোববার (২১ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।হামলায় আহত হন সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে গত ১৬ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন স্থানীয় মাসুম কামাল সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ তাকে জানান, তিনি জুমারবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকায় নির্বাচনে অংশ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।